রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে আ. লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজারে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শেরে বাংলা নগর থানার দায়িত্বরত কর্মকর্তা শামসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জাহাঙ্গীরের লাশ রাজধানীর অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) আছে।