রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পূর্ব রামপুরার কুঞ্জবনে মিজানুর রহমান মিন্টু (২১) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলি করে তাঁকে একটি পরিত্যক্ত পুকুরে ফেলে যায় তারা। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় সেখানে তিনি মারা যান।
মিজানুরের মা হাসিনা বেগম বলেন, স্থানীয় বাসিন্দা শাহ আলম বিকেল পাঁচটার দিকে মিজানুরকে কয়েকবার মুঠোফোনে কল দিয়ে ডেকে নিয়ে যান। হাসিনার দাবি, শাহ আলমই মিজানুরকে গুলি করে হত্যা করেছেন। মিজানুরের বুকে ও গলার বামপাশে দুইটি গুলির চিহ্ন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এএসআই (সহকারী উপপরিদর্শক) সেন্টু চন্দ্র দাশ গুলিবিদ্ধ মিজানুরকে হাসপাতালে আনার কথা নিশ্চিত করেছেন।