রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত মৌসুমী আক্তার নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে খিলগাঁওয়ের তিলপাপাড়া ৬৩৬ ব্লকের ২১ নম্বর রোডের বাসায় রাজিব নামের এক যুবক মৌসুমী আক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মারাত্মক আহত হন মৌসুমী। বাড়ির দারোয়ান তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চার ঘণ্টা অস্ত্রোপাচারের পর তাঁকে আইসিইউতে রাখা হয়। আজ তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক মৌসুমী আক্তারের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।