রাজধানীতে পুলিশের গুলিতে আসামি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীতে পুলিশের গুলিতে এক আসামি আহত হয়েছেন। তাঁর নামা পিচ্ছি ফালান (২৯)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে তিনি আহত হন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ফালান ওরফে পিচ্চি ফালান মাদক, মারামারিসহ সাত-আটটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তারের জন্য সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে কদমতলীর ওয়াসা রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাত বিল্লাল, ফালানসহ কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ককটেল ও বোমা ছোড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে ফালান গুলিবদ্ধ হন। তাঁকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ফালানের কাছ থেকে চারটি ককটেল ও ২ হাজার ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

মেডিকেল সূত্র জানিয়েছে, ফালানের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন তিনি।