রাজধানীতে পুলিশের গুলিতে আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরে আজ শুক্রবার দুপুরে পুলিশের শটগানের গুলিতে মোহাম্মদ নাফির (২৭) নামের এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, আহত নাফির নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডে হিযবুত তাহরীরের কয়েকজন সদস্য একটি মিছিল বের করেন। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে নাফির আহত হন। তাঁকে পুলিশের হেফাজতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নাফিরের পিঠে ও বাঁ পায়ে দুটি গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন।