রাজধানীতে প্রতিবন্ধীসহ দুজন ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় প্রতিবন্ধী কিশোরীসহ দুজন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জান-ই আলম বলেন, গত মঙ্গলবার রাতে ওই কিশোরী ইব্রাহিমপুর পুলিশ ফাঁড়িতে
গিয়ে জানায়, তাকে কেউ ধর্ষণ করেছে। শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়েছে।

দক্ষিণখান থানার গাওয়াইরে এক পোশাকশ্রমিক তরুণী ধর্ষণের শিকার হন। ওসিসির সামনে ওই তরুণীর মা বলেন, গত শুক্রবার সন্ধ্যায় পোশাক কারখানার পরিচালক নাছির তাঁর মেয়েকে কাজের উদ্দেশ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেন। কিন্তু স্থানীয় জনতা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। জামিনে বেরিয়ে আসার পর ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

দক্ষিণখান থানার (ওসি) স্বপন চন্দ্র সাহা বলেন, ‘গত শুক্রবার দুজনকে আটক করা হয়েছিল। তবে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ ধর্ষণের অভিযোগ নিয়ে আসেনি।’