রাজধানীতে বিপুল জাল নোটসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনশ্রী ও জুরাইন এলাকা থেকে বিপুল পরিমাণ জাল মুদ্রাসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

র‍্যাব-১ বলছে, এক কোটি টাকার বেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে জাল মুদ্রা তৈরির উপকরণ ও সরঞ্জাম। এই ঘটনায় আটক পাঁচজনের মধ্যে একজন সাবেক ব্যাংককর্মী রয়েছেন।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‍্যাব।