রাজধানীতে বিপুল বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার ১: ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বোমা তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানার পুলিশ। তাঁর কাছ থেকে ৭০টি চকলেট বোমাসহ বিভিন্ন বিস্ফোরক উপকরণ উদ্ধার করার দাবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এসব তথ্য জানানো হয়।
খুদেবার্তার তথ্যমতে, বোমা তৈরির সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ৭০টি চকলেট বোমা, দেড় কেজি গান পাউডারসহ অন্যান্য বিস্ফোরক উপকরণ। এ ছাড়া ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্ট বই ও সিডিও উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।