রাজধানীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীর রায়েরবাগে নিজ বাড়িতে এক ব্যক্তি খুন হয়েছেন। তাঁকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু জাফর (৪২)। তিনি ব্যবসা করতেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, বাড়ির সিঁড়িতে জাফরের গলাকাটা দেহ পড়ে ছিল। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু জাফরের স্ত্রী নূর জাহানের ভাষ্য, আজ ভোররাতে সেহ্‌রি ও নামাজ শেষে তাঁরা সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে বাড়ির অন্য তলার বাসিন্দাদের চিৎকারে তাঁদের ঘুম ভাঙে। সিঁড়িতে আবু জাফরের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর গলায় ধারালো অস্ত্রের জখম দেখা যায়।

হত্যাকাণ্ডের কারণ ও সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি জাফরের পরিবারের সদস্যরা।