রাজধানীতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাবে) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। র‍্যাব বলছে, তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও চাঁদাবাজির মামলা রয়েছে।

নিহত ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩২)। বাড়ি আনন্দনগরে। রাত সাড়ে তিনটার দিকে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরে চারটি গুলি লেগেছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

র‍্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের বার্তায় জানানো হয়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক, খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তিকে নিয়ে আসার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।