রাজধানীতে লাখো ইয়াবাসহ গ্রেপ্তার ২: ডিএমপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে লাখো ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়।
খুদেবার্তায় দাবি করা হয়, ডেমরা এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর কথা বলেছে ডিএমপি।