রাজধানীতে শিশু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখান এলাকার একটি বাসা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা-বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটি রোডের চারতলা একটি বাড়ির ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশুটির নাম নিহাল সাদিক। বয়স দেড় বছর। তার বাবার নাম সাজ্জাদ হোসেন। মা ফাহমিদা মীর।

পুলিশ জানায়, ফ্ল্যাটের শয়নকক্ষে শিশুটির লাশ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা-মা ঘটনার বিষয়ে কোনো তথ্য দেননি।

পুলিশ জানায়, শিশুটির মায়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।