রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও থানা এলাকার আরজতপাড়ায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল বুধবার ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে শিশুটির পরিবার ও পুলিশের ভাষ্য। পরে অভিযোগ ওঠা যুবককে আটক করে পুলিশ।
গতকাল দিবাগত রাত একটার দিকে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখন তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় আটক হওয়া যুবকের নাম আলমগীর হোসেন (২২)। তিনি একটি চায়ের দোকানের কর্মচারী।