রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুলে এক শিশুকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে পরিবারের ভাষ্য। গতকাল দিবাগত রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক গৃহশিক্ষকের নাম শওকত শিকদার (৫৫)।
শিশুটির মায়ের ভাষ্য, গতকাল রাতে তাঁর মেয়েকে বাসায় পড়াতে এসেছিলেন গৃহশিক্ষক শওকত শিকদার। সে সময় তিনি (মা) বাসার বাইরে ছিলেন। রাতে বাসায় ফিরে তিনি ঘটনা জানতে পারেন। শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাঁরা শিশুটিকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আজ রোববার সকালে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের ঘটনায় শওকত শিকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।