রাজধানীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজারে সাত বছর বয়সী একটি মেয়েশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খোকন নামের একজনকে আটক করেছে পুলিশ।
শিশুটিকে আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশের ভাষ্য, শিশুটি তার পরিবারের সঙ্গে রায়েরবাজারে একটি ভাড়া বাড়িতে থাকে। তাদের বাড়ি বরিশালের গৌরনদী। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গতকাল শনিবার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এক তরুণ। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে ওই তরুণ পালিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে হাজারীবাগ থানায় অভিযোগ করলে এক তরুণকে আটক করে পুলিশ। শিশুটিকে আনা হয় হাসপাতালে।