রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীসহ আটক ৪: ডিএমপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুল এলাকা থেকে অস্ত্রসহ চার ব্যক্তিকে আটক করার দাবি করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বাবু নামের একজন পেশাদার খুনি ও শীর্ষ সন্ত্রাসী। বাকি তিনজন তাঁর সহযোগী। তাঁদের কাছ থেকে ১০টি ককটেল, একটি বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এসব দাবি করা হয়েছে।
ওই চারজনকে কবে বা কখন আটক করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য খুদেবার্তায় জানানো হয়নি।