রাজধানীতে সন্দেহভাজন ১৭ অপরাধী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে ছিনতাইকারী, পকেটমার ও অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে ১৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই ১৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া পৃথক এক অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু খুদেবার্তায় জানানো হয়নি।