রাজধানীতে সন্দেহভাজন তিন জঙ্গি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা থেকে সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।
আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়।
ডিএমপির খুদেবার্তায় বলা হয়, গতকাল শনিবার ওই তিনজনকে গ্রেপ্তার করে ডিবি (দক্ষিণ)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ডিএমপি। বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুর ১২টায় ডিএমপি তাদের মিডিয়া সেন্টারে ব্রিফ করার কথা জানিয়েছে।