রাজধানীতে সন্দেহভাজন ৭ অপহরণকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে অপহরণকারী সন্দেহে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে এক ভুক্তভোগীকে।
আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এমন দাবি করা হয়।
ওই খুদেবার্তার ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে বিকাশের দুজন এজেন্ট রয়েছে। এ ছাড়া মোহাইমিনুল ইসলাম নামের এক ভুক্তভোগীকে গুলিস্তানের কাছের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য মোবাইল ফোনের ওই খুদেবার্তায় জানায়নি পুলিশ।