রাজধানীতে সন্দেহভাজন ৯ জঙ্গি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে গতকাল রোববার নয় জঙ্গিকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা-ডিবি। ডিবির দাবি, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি) ও আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য। এসব জঙ্গি ব্যাংক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
আজ সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বইপত্র উদ্ধার করারও দাবি করেছে পুলিশ।
খুদেবার্তায় দাবি করা হয়, গতকাল রাজধানীতে ব্যাংক ডাকাতির চেষ্টাকালে হুজি-বি ও এবিটির ওই নয় সদস্যকে গ্রেপ্তার করে ডিবি।
আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা পুলিশের।