রাজধানীতে হিযবুত তাহ্রীরের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)) সদস্যরা। এ সময় তাঁদের কাছে বেশ কিছু জিহাদি বই পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন আল তামাস আহম্মেদ বাবু ও জানে আলম রুবেল। আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যকেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম বলেন, গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তরার দক্ষিণখানের একটি মসজিদের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন পেশার মানুষদের মধ্যে প্রচারপত্র বিতরণের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে আসছিলেন। প্রচারপত্রে সরকারকে উৎখাত করার উসকানিমূলক প্রচারণা রয়েছে।