রাজধানীতে হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে আটক ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে সাত ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অপরাধ দমন দল।
আজ রোববার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় দাবি করা হয়, গতকাল শনিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ওই সাতজনকে আটক করা হয়।
এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য মোবাইল ফোনের ওই খুদেবার্তায় জানানো হয়নি। আজ বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা।