রাজধানীতে ২ লাখ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা। ফাইল ছবি
ইয়াবা। ফাইল ছবি

রাজধানী ঢাকার পূর্বাচল এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। আজ বুধবার র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে ২ লাখ ৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক জব্দ করা হয়।

গত মে মাস থেকে সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু করে সরকার।