রাজধানীতে ২০ টন পলিথিন জব্দ, আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হোসেনিদালান এলাকায় আটটি অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেখান থেকে ২০ টন পলিথিন জব্দ ও তিনজনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই অভিযান চলে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকোব ও পরিবেশ অধিদপ্তরের (এনফোর্সমেন্ট) পরিচালক মো. আলমগীরের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পরিবেশ অধিদপ্তরের দুজন ম্যাজিস্ট্রেট ও ১০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। বেলা একটা পর্যন্ত ওই অভিযান চলে।