রাজধানীতে ৩ মানবপাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এদের কাছ থেকে ১৫ লাখ টাকা জব্দ করেছে তারা। 

গত বৃহস্পতিবার রাতে সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুল আলমের নেতৃত্বে রাজধানীর বনানী, উত্তরা ও তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন মো. আল আজাদ (২৭), ফিরোজ আহমেদ (২৮), কৃষ্ণ গোপাল দে (৩৮)। কৃষ্ণের কাছ থেকে ১৫ লাখ টাকা জব্দ করা হয়।
সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী সংবাদ বিজ্ঞপিতে এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছেন এই চক্রের সঙ্গে ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার একাধিক ও রুমানিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক জড়িত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাচারকারীরা অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষনীয় বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে মানুষকে নিউজিল্যান্ডে পাঠানোর জন্য ইন্দোনেশিয়ায় নিয়ে যায়। এরপর সেখানে আটকে রেখে ওই মানুষগুলোর পাসপোর্টে নিউজিল্যান্ডের ভুয়া ভিসা লাগিয়ে দেয়। এরপর দেশে তাদের স্বজনদের কাছে ফোন করিয়ে পাচারকারীদের টাকা দেওয়ার জন্য বলা হয়।