রাজধানীতে ৩৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোড়ানো হচ্ছে অবৈধ কারেন্ট জাল। ছবি: মৎস্য অধিদপ্তর
পোড়ানো হচ্ছে অবৈধ কারেন্ট জাল। ছবি: মৎস্য অধিদপ্তর

রাজধানীর চকবাজারের চক মোগলটুলী ও ছোট কাঠরা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৩৫ কোটি ৪০ লাখ টাকার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।


মো. আলমগীর বলেন, জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো আজ রোববার দুপুরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয়। নারায়ণগঞ্জের কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ, বিএনের তত্ত্বাবধানে টিম লিডার লেফটেন্যান্ট সাখাওয়াত কবির, বিএনভিআর ও সাব-লেফটেন্যান্ট এম এম আসিফ, বিএনের নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল এই অভিযান চালায়।

কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, আগামী দিনগুলোতেও জেলা মৎস্য দপ্তরের সহায়তায় বাংলাদেশ কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে।