রাজধানীতে ৪০ কোটি টাকার অবৈধ কসমেটিক পণ্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরা থেকে ৪০ ট্রাক অবৈধ কসমেটিক পণ্য আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগ এবং র্যাব-১০ আজ বুধবার এক যৌথ অভিযানে মুনস্টার লিমিটেড নামে একটি কোম্পানির কারখানা থেকে এসব পণ্য আটক করে। আজ সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অভিযানে এসব পণ্য আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, আটক কসমেটিক পণ্যগুলো বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের। আমদানির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পণ্যগুলো আটক করা হয়। ওই স্থান থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, খালি বোতল এবং কন্টেইনারও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কসমেটিকসের আনুমানিক দাম ৪০ কোটি টাকা।