রাজধানীতে 'পাইরেসি সম্রাটসহ' গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অস্ত্রসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব বলছে, তাঁদের মধ্যে একজন ‘পাইরেসি সম্রাট’ সেলিম খান। অন্যরা তাঁর সহযোগী। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও পর্নো সিডি উদ্ধারের দাবি করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। পরে এ নিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করবে র‍্যাব।

র‍্যাব বলছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও পর্নো সিডি জব্দ করা হয়েছে।