রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরের টিটিপাড়া এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে আজ রোববার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শাহজাহানপুর থানা-পুলিশ। হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।
পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তির নাম মোবারক উল্লাহ ওরফে মন্টি। সম্প্রতি রাজধানীতে এক তরুণীর কয়েক টুকরো লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি।