রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরখান এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের ভাষ্য, গতকাল রোববার দিবাগত রাতে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত ব্যক্তির নাম রাজিব।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনূস আলী বলেন, রাজিবের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মোজাফফর হোসেন বলেন, পুলিশের অভিযানকালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন রাজিব। কোতোয়ালি থানা-পুলিশ ওই অভিযান চালায়। তাদের সহযোগিতা করে উত্তরখান থানা-পুলিশ।