রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাতে কথিত ওই বন্দুকযুদ্ধ হয়।
ঘটনার পর নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ বলছে, নিহত ব্যক্তির নাম জামাল পারভেজ (৪২)। তাঁর লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।