রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দাবি, নিহত ব্যক্তি সন্ত্রাসী ও চাঁদাবাজ ছিলেন। এ ব্যাপারে তার স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
র্যাবের দাবি, গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
র্যাবের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম আইদুল ওরফে মামা সাগর। তিনি কারওয়ান বাজারের শীর্ষ চাঁদাবাজ ছিলেন। এ ছাড়া শীর্ষ সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় দাবি করা হয়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাব-২–এর দুই সদস্য আহত হয়েছেন।