রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে আজ শুক্রবার র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় জানানো হয়, আজ শুক্রবার ভোররাতে কদমতলী থানা এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব। তারা বলছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।
ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের দাবি করেছে র্যাব।