রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুগদায় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫-২৬ বছর।
আজ বেলা ১১টার দিকে নিহত যুবকের লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আজমল হোসেন। তিনি দাবি করেন, আজ ভোর পাঁচটার দিকে মুগদার গ্রিন মডেল টাউনের পাশের বালুর মাঠে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হন। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।