রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোক্তারুজ্জামানের ভাষ্য, সেনপাড়া পর্বতা এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে এক যুবক। আত্মরক্ষার্থে গুলি ছোড়ে পুলিশ। এতে পেট্রলবোমা হামলাকারী নিহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওই যুবকের লাশ মর্গে নেওয়া হয়। তাঁর বয়স আনুমানিক ২২ বছর।