রাজধানীর আদাবরে যুবককে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় আবু হাসান (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান।
এদিকে, আদাবর এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিক মারা গেছেন বলেও জানান ওবাইদুর রহমান।