রাজধানীর আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল আবাসিক হেটেল থেকে আজ সোমবার রাতে নজরুল ইসলাম নামের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গুলশান-২–এর আমারি আবাসিক হোটেলের ৭০১ নম্বর কক্ষ থেকে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নজরুলের লাশ উদ্ধার করা হয়েছে।
আমারি হোটেলের ডিউটি ম্যানেজার খালেদ দ্বীন আহমেদ বলেন, তাঁরা এ বিষয়ে এখনো কিছু জানেন না। পুলিশ এসেছে।