রাজধানীর ওয়ারীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারীতে একটি চারতলা ভবনের ছাদ থেকে উদ্ধার করা অজ্ঞাতপরিচয় এক আহত ব্যক্তি আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ জানায়, ওয়ারীর ভগবতী ব্যানার্জি রোডের একটি চারতলা ভবনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে (৪৫) আজ সকালে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি পাশের ছয়তলা ভবন থেকে চারতলা ভবনে পড়ে গেছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।