রাজধানীর কদম ফোয়ারার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাইকোর্টের সামনে কদম ফোয়ারা এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন।

আহত ব্যক্তির নাম হ্যান্ড্রি (২৭)। তিনি সিএ পড়েন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় হ্যান্ড্রি প্রথম আলোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদদাতাকে জানান, তিনি কদম ফোয়ারার সামনের সড়কে বাসের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ তাঁর পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। তাঁর বাঁ হাতে ককটেলের স্প্লিন্টার লাগে। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।