রাজধানীর গোড়ানে ডাকাতি, হামলায় জখম ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার একটি বাসায় আজ রোববার ভোররাতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের হামলায় দুজন গুরুতরভাবে আহত হয়েছেন। ভুক্তভোগীদের ভাষ্য, ডাকাতেরা স্বর্ণালঙ্কার, টাকা ও মূল্যবান জিনিস লুটে নিয়েছে।

আহত দুজন হলেন-বাড়ির মালিক এ কে এম গোলাম কবির ও ভাড়াটে ফরিদ উদ্দিন। সকাল সোয়া সাতটার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত গোলাম কবিরের ভাই সাদিক হোসেনের ভাষ্য, ভোর চারটার দিকে গ্রিল কেটে ৭-৮ জন ডাকাত বাসার তৃতীয় ও চতুর্থ তলায় প্রবেশ করে। তৃতীয় তলায় থাকেন বাড়ির মালিক। চতুর্থ তলায় থাকেন ভাড়াটে। অস্ত্রের মুখে ডাকাতেরা বাসার লোকজনকে জিম্মি করে। একপর্যায়ে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দুজন গুরুতরভাবে জখম হন। পরে ডাকাতেরা স্বর্ণালঙ্কার, টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, তাঁরা ঘটনাটি জেনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এখনো কোনো মামলা হয়নি। বাদী মামলা করলে নেওয়া হবে।