রাজধানীর মিরপুরে এক ব্যক্তির গলিত লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে ১৩ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশটি কম্বল দিয়ে মোড়ানো ছিল। আজ শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের জন্য পুলিশ পৌঁছেছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর ১৩ নম্বর সেকশনে হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ গলিতে পুরোনো দোতলা বাড়িতে লাশটি পাওয়া যায়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। ১৪ নভেম্বর ওই বাড়ির দোতলার একাংশ ভাড়া নেন এক দম্পতি। তাঁদের সঙ্গে এক বাচ্চাও ছিল। কয়েক দিন ধরে তাঁদের কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। আজ সকালে কক্ষটির ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। এ সময় আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। স্ত্রী ও বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শিকদার বলেন, সিআইডির ক্রাইম সিনের একটি দল ঘটনাস্থলে আলামত সংগ্রহ করতে গেছে।