রাজধানীর মুগদা থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুগদা থানাধীন হিরুমিয়ার গলির একটি টিনশেড বাড়ি থেকে রিয়াজ শেখ (৩৩) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা টোকাইঘর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল কাদের বলেন, খবর পেয়ে আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়। মেঝেতে পড়ে থাকা লাশের গলায় শাড়ির আঁচলের ফাঁস ছিল। ময়নাতদন্তের জন্য বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
টোকাইঘর বুহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এক নেতার ভাষ্য, এক সপ্তাহ আগে ঝগড়া হলে রিয়াজের স্ত্রী তাকে ছেড়ে চলে যান। পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর জানা যাবে।