রাজধানীর রূপনগরে গুলিবিদ্ধ লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রূপনগর বেড়িবাঁধ থেকে আজ শুক্রবার সকালে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম রূপনগর বেড়িবাঁধের গোড়ান চকবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করেন। লাশের বুকে-পিঠে একাধিক গুলির চিহ্ন রয়েছে। রূপনগর থানার প্রশিক্ষণার্থী উপপরিদর্শক (পিএসআই) আরিফুর রহমান প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর, লাশের গায়ে গেঞ্জি ও পরনে জিনসের প্যান্ট ছিল। বেলা একটার দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।