রাজধানীর হোটেলে যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দারুস সালামে হোটেল গাবতলীর ৪১ নম্বর কক্ষ থেকে আজ সোমবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রুমান মিয়া। বাড়ি সুনামগঞ্জের রানীনগর এলাকায়।
পুলিশের পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিনের তথ্যমতে, বেলা ১১টার দিকে হোটেলের দরজা ভেঙে রুমান মিয়ার লাশ উদ্ধার করা হয়।
গত ৭ নভেম্বর ওই হোটেলে ওঠেন রুমান। তিনি ঢাকার একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ নিতে এসেছিলেন।
বেলা দুইটার দিকে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।