রাজনগরে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগরে এক নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার ভাঙ্গারহাট সেতুর পাশে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে আকুয়া গ্রামের প্রবাসী ফারুক আহমদের স্ত্রী আসমা বেগম একই উপজেলার মহাসহস্র গ্রামের বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি রিকশায় ফিরছিলেন। ভাঙ্গারহাট সেতুর কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে। পরে তারা আসমা বেগমের হাতব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেয়।