রাজবাড়ীতে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে দাঁড়ানো অবস্থায় রাজমহল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। এঁদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদল নেতা মোশাররফ আহমেদ (৪০) ও মনোয়ার আহমেদ (৩৭)। তাঁরা দুজন গোয়ালন্দ উপজেলা বিএনপির একাংশের সভাপতি ও গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মনজুর আহমেদের ছেলে। ঘটনার পরপর বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ডি এম নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে পোড়ানোর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।