রাজবাড়ীতে কৃষকলীগ নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলায় জেলা কৃষকলীগের সভাপতি মুন্সী নাদের আলীকে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে গুলি করে হত্যা করার চেষ্টা চালানো হয়েছে। তিনি পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
গুলিবিদ্ধ মুন্সী নাদের আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার কাচারিপাড়া গ্রামে।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক ও পাংশা থানা সূত্রে জানা যায়, সকালে মুন্সী নাদের আলী বাড়ির পাশে কাচারিপাড়া বাজারে আসছিলেন। এ সময় তাঁর মুখে ও পেটে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়ার ভাষ্য, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। উদঘাটনের চেষ্টা চলছে হত্যাচেষ্টার রহস্য।