রাজবাড়ীতে ভ্যান চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলাম ইউনিয়নের নওপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে গতকাল বুধবার সকালে একজন ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম সুবীর কুমার দাশ (৪২)। তিনি একই গ্রামের সুধীর কুমার দাশের ছেলে।
নিহত সুবীরের স্ত্রী কমলা রানী দাশ বলেন, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মুখোশ পরা তিন দুর্বৃত্ত তাঁর স্বামীকে ধরে নিয়ে যায়। এরপর তাঁদের বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি মেহগনি বাগানে নিয়ে সুবীরকে শ্বাসরোধে হত্যা করে। এরপর দুর্বৃত্তরা হাত-পা বেঁধে গাছের সঙ্গে রশি দিয়ে লাশ ঝুলিয়ে রাখে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা ইকবাল হায়াত জানান, নিহত সুবীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।