রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা থেকে অস্ত্রসহ বাবলু সরদার (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। তিনি একই গ্রামের জিতেন সরদারের ছেলে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে পাংশা থানা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কসবা মাজাইল ফাঁড়ি যৌথভাবে শনিবার রাতে অভিযান চালায়। অভিযানে ছাত্তারের মোড় এলাকা থেকে সাত মামলার আসামি বাবলুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বহলাডাঙ্গা গ্রামের একটি মেহগনিবাগান থেকে মাটি খুঁড়ে একটি ওয়ান শাটারগান ও দুটি গুলি উদ্ধার করে পুলিশ।

অস্ত্র উদ্ধার করে আসামিসহ ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত পুলিশের ওপর গুলি ছোড়ে। এ সময় পুলিশও এএসপির নির্দেশে পাল্টা গুলি ছোড়ে। তবে গোলাগুলির ঘটনায় কেউ হতাহত হয়নি।

এএসপি মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।