রাজবাড়ীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় শুকুর আলী মণ্ডল নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে একটি মাঠে তাঁর লাশ পাওয়া যায়।

এলাকাবাসীর ভাষ্য, শুকুর আলীর (৫০) বাড়ি ওই উপজেলার হাবাসপুর ইউনিয়নের ডাঙ্গিপাড়া এলাকায়। সকালে নামাজ আদায়ের জন্য তিনি বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল নয়টার দিকে ডাঙ্গিপাড়া মাঠে তাঁর লাশ পাওয়া যায়।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াতের ভাষ্য, পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।